• ২৫শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ১১ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

গৌরনদীতে গাঁজা ব্যবসায়ী গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত মার্চ ২০, ২০২৪, ০৬:৫০ পূর্বাহ্ণ

গৌরনদী (বরিশাল) প্রতিনিধি \ বরিশালের গৌরনদী উপজেলার মেদাকুল বাজার থেকে ২৫০ গ্রাম গাঁজাসহ হাসান সরদার (৩২) নামের এক গাঁজা ব্যবসায়ীকে মঙ্গলবার আটক করেছে জনতা। খবরপেয়ে থানা পুলিশের সদস্যরা গাঁজাসহ তাকে গ্রেপ্তার করেছে। গ্রেপ্তারকৃত হাসান উপজেলার ডুমুরিয়া গ্রামের ইমুল সরদারের ছেলে। গৌরনদী মডেল থানার ওসি (তদন্ত) মাজহারুল ইসলাম জানান, এঘটনায় থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা দায়ের করা হয়েছে। বুধবার সকালে গ্রেপ্তারকৃতকে আদালতে সোর্পদ করা হয়েছে।