গৌরনদী (বরিশাল) প্রতিনিধি \ বরিশালের গৌরনদীতে কর্মরত সাংবাদিকদের সাথে মতবিনিময় ও পরিচিত সভা করেছেন মডেল থানার ওসি মোঃ আনোয়ার হোসেন ও ওসি (তদন্ত) মাজহারুল ইসলাম।
মঙ্গলবার থানা প্রাঙ্গনে মতবিনিময় সভা শেষে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। সভায় বিভিন্ন সাংবাদিক সংগঠনের নেতৃবৃন্দরা অংশগ্রহন করেন। শেষে দেশ ও জাতির সমৃদ্ধি কামনায় বিশেষ দোয়া-মোনাজাত অনুষ্ঠিত হয়।