গৌরনদী (বরিশাল) প্রতিনিধি ॥ বরিশালের গৌরনদী উপজেলার খাঞ্জাপুর ইউনিয়নের ঘোষেরহাট বাজার থেকে মঙ্গলবার রাতে কালকিনি উপজেলা হিসাব রক্ষন অফিসের কর্মচারী সৈয়দ মাকসুদুল হাসান মুনিম ও তার সহযোগি শরীফ সুবেল ওরফে রামীমকে ইয়াবা সেবনরত অবস্থায় আটক করা হয়েছে। তথ্যের সত্যতা নিশ্চিত করে গৌরনদী মডেল থানার ওসি মোঃ আনোয়ার হোসেন জানান, বুধবার সকালে আটককৃতদের আদালতে প্রেরণ করা হয়েছে।