• ২৬শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ১২ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

আবারও উপজেলা চেয়ারম্যান হয়ে অসমাপ্ত কাজ সমাপ্ত করতে চাই – মোশাররফ হোসেন

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত মার্চ ২৩, ২০২৪, ০৯:০৪ পূর্বাহ্ণ
আবারও উপজেলা চেয়ারম্যান হয়ে অসমাপ্ত কাজ সমাপ্ত করতে চাই – মোশাররফ হোসেন

মোঃ ইসমাইল।।

উপজেলা চেয়ারম্যান হয়ে গত ১০ বছর আমি আপনাদের সহযোগিতা যতটুকু পেরেছি ততটুকু করেছি। যেটুকু পাড়ি নাই তাতো আপনাদের কাছে আছে। যে টা আমি পারছি সেটা আপনাদের সফলতা আর যেটা পারি নাই সেটা আমার ব্যর্থতা। তাই আমি ব্যর্থতা নিয়ে সামনের দিকে আপনাদের যে সমস্ত কাজ অসম্পূর্ণ রয়েছে তা সমাপ্ত করতে চাই।

আজ শুক্রবার (২২ মার্চ) বিকেলে পূর্ব ইলিশা ইউনিয়নের ঘরপোড়া কারিমিয়া কেরাতুল কোরআন মাদ্রাসার প্রাঙ্গনে ইফতার মাহফিলে প্রধান অতিথি বক্তব্যে উপজেলা পরিষদের বার বার নির্বাচিত চেয়ারম্যান আলহাজ্ব মোশারেফ হোসেন এসব কথা বলেন।

তিনি আরও বলেন, পূর্ব ইলিশার আশেপাশে অনেক রাস্তা রয়েছে। রাস্তাগুলোর অবস্থা খুব খারাপ। এ রাস্তাগুলো সংস্কার করা জরুরী দরকার। বিদ্যুৎ বর্তমানে প্রত্যেকটা বাড়ি ঘরে আছে। বিশুদ্ধ পানি খাওয়ার টিউবল প্রায় ঘরে ঘরে আছে। এখনও কিছু জায়গায় চাহিদা রয়েছে। আমার নেতা জন নেতা আলহাজ্ব তোফায়েল আহমেদ যেহেতু আবারও এমপি হয়েছে। আশা করি আগামী পাঁচ বছরের মধ্যে সেই সব চাহিদা পূর্ণ করবো।

এসময় ইফতার মাহফিলে উপস্থিত ছিলেন ইলিশা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান হাসনাইন আহাম্মদসহ ইউনিয়নের কয়েশত বাসিন্দা।