• ২১শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ৭ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

স্বাধীনতা দিবসে সমন্বয় পরিষদের দুই দিনব্যাপী অনুষ্ঠানমালা

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত মার্চ ২৪, ২০২৪, ১৪:১৯ অপরাহ্ণ
স্বাধীনতা দিবসে সমন্বয় পরিষদের দুই দিনব্যাপী অনুষ্ঠানমালা

মহান স্বাধীনতা দিবস উপলক্ষে বরিশালের ৩৭ টি সংগঠনের জোট বরিশাল সাংস্কৃতিক সংগঠন সমন্বয় পরিষদ আয়োজন করেছে ২ ব্যাপী অনুষ্ঠানমালার। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বরিশাল সিটি কর্পোরেশনের মেয়র আবুল খায়ের আব্দুল্লাহ। অনুষ্ঠানমালার মধ্যে রয়েছে আলোক উজ্জলন ও আলোর মিছিল। আলোর মিছিলটি বরিশাল কেন্দ্রীয় শহীদ মিনার চত্বর থেকে অশ্বীনি কুমার হলে গিয়ে শেষ হবে। পরে শহীদদের প্রতি শ্রদ্ধাঞ্জলি নিবেদন, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। সমন্বয় পরিষদের এই দুই দিনব্যাপী অনুষ্ঠানে সকলের উপস্থিতি কামনা করেছেন পরিষদের সভাপতি শুভঙ্কর চক্রবর্তী ও সাধারণ সম্পাদক স্নেহাংশু কুমার বিশ্বাস।