• ২৬শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ১২ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

ন্যাশনাল ভলান্টিয়ার এওয়ার্ড বরিশাল বিভাগে ১ম হলেন কিশোর চন্দ্র বালা

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত মার্চ ২৪, ২০২৪, ০৫:১৯ পূর্বাহ্ণ
ন্যাশনাল ভলান্টিয়ার এওয়ার্ড বরিশাল বিভাগে ১ম হলেন কিশোর চন্দ্র বালা

দীর্ঘ ২১ বছরের স্বেচ্ছাসেবায় অনন্য অবদানের স্বীকৃতিস্বরূপ বরিশাল জেলার শ্রেষ্ঠ যুব সংগঠক ও জাতীয় যুব কাউন্সিল বরিশাল বিভাগীয় প্রতিনিধি কিশোর চন্দ্র বালা পেলো ভিএসও ন্যাশনাল ভলান্টিয়ার এওয়ার্ড ২০২৩।
বরিশাল নগরীর প্যাভিলন কনভেনশন হলে আয়োজিত বিভাগীয় এওয়ার্ড বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশাল বিভাগীয় পরিচালক(স্বাস্থ্য) শ্যামল কৃষ্ণ মন্ডল, বিশেষ অতিথি ছিলেন অধ্যাপিকা টুনু রানী কর্মকার, যুব উন্নয়ন অধিদপ্তরের সহকারী পরিচালক প্রিন্স বাহউদ্দিন তালুকদার, ভিএসও প্রজেক্ট ম্যানেজার মো: শফিকুর রহমান। অনুষ্ঠানে যুব সংগঠক কিশোর চন্দ্র বালার হাতে বিভাগীয় ১ম পুরস্কারের সম্মাননা সনদ তুলেদেন উপস্থিত অতিথিবৃন্দ।
বরিশাল বিভাগের ৬জেলা হতে মোট ১১জনকে জেলা ও বিভাগীয় বিভিন্ন কোটায় সম্মাননা দেয়া হয়।

কিশোর বালা ২০০৩ সাল থেকে কাব স্কাউটিং এর মাধ্যমে স্বেচ্ছাসেবী কাজের হাতেখড়ি এরপর থেকে সুদীর্ঘ ২১বছর যাবৎ নিরলসভাবে কাজ করছেন নানান পর্যায়ের স্বেচ্ছাসেবী, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনে।

স্কাউটিং এ বরিশাল বিভাগীয় শ্রেষ্ঠ রোভার স্কাউট, জেলা ও বিভাগীয় পর্যায়ে শ্রেষ্ঠ যুব সংগঠক এওয়ার্ড সহ ভারত থেকে ইনভেটিভ লিডারশীপ এওয়ার্ডও অর্জন করেছেন।

এপর্যন্ত প্রায় ৪১টিরও বেশি স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠানের বিভিন্ন পদে দায়িত্ব পালন করেছেন এবং বাংলাদেশের নব গঠিত জাতীয় যুব কাউন্সিলের কেন্দ্রীয় কমিটিতে বরিশাল বিভাগীয় প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করছেন।

২০০৮ সালে তিনি প্রতিষ্ঠা করেন শালিণ্য নামে একটি স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন প্রতিষ্ঠা করে সম্পাদক হিসেবে দায়িত্ব পালনের সুদীর্ঘ ১৬ বছরে সংগঠনের মাধ্যমেও দশ সহস্রাধিক শিশু, নারী ও দরিদ্র জনগোষ্ঠীর জীবন মান উন্নয়নে স্বেচ্ছাসেবীদের উদ্বুদ্ধ করতে রেখে চলছেন অসামান্য অবদান।

সরকারি ব্রজমোহন কলেজ থেকে ব্যবস্থাপনা বিভাগে স্নাতকোত্তর সম্পন্ন করে একটি মাধ্যমিক বিদ্যালয়ে শিক্ষকতার পাশাপাশি সবটুকু সময়ই তিনি ব্যয় করেন দেশ, সমাজ তথা সুবিধাবঞ্চিত মানুষের প্রয়োজনে।