মোঃ ইসমাইল ভোলা।।
প্রতিদিনের মতো ভোলার ইলিশা ইউনিয়নের বাগের হাওলা মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গনে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। আজ রবিবার (২৪ মার্চ) বিকেলে আয়োজিত ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের বার বার নির্বাচিত চেয়ারম্যান এবং আসন্ন নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী আলহাজ্ব মোহাম্মদ মোশারেফ হোসেন ।
এসময় প্রধান অতিথির বক্তব্যে আলহাজ্ব মোহাম্মদ মোশারেফ হোসেন বলেন, তিনি যতদিন চেয়ারম্যান হিসেবে দায়িত্বরত ছিলেন, ততদিন জনমানুষের কল্যাণে কাজ করেছেন, তবে কাজ করতে গিয়ে অনেক সময় সকলকে খুশি করতে পারেননি, তাই আগামী দিনে সকল ভুলগুলো শুধরে ভোলা সদর উপজেলা কে নতুন করে সাজানোর আশ্বাস দেন উপজেলা চেয়ারম্যান ।
এসময় ইফতার মাহফিলে উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক, পূর্ব ইলিশা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান হাসনাইন আহমেদ হাসান, ইলিশা ইউনিয়ন আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি হোসেন শহীদ সোহরাওয়ার্দী, সহ উপজেলা আওয়ামী লীগ, ইউনিয়ন আওয়ামী লীগ সহ নানান শ্রেনী পেশার মানুষ উপস্থিত ছিলেন ।