• ২৬শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ১২ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

মুলাদীতে বিএনপি নেতা ছত্তার খানের আয়োজনে ইফতার ও দোয়া মোনাজাত

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত মার্চ ২৪, ২০২৪, ১৪:১২ অপরাহ্ণ
মুলাদীতে বিএনপি নেতা ছত্তার খানের আয়োজনে ইফতার ও দোয়া মোনাজাত

মুলাদী প্রতিনিধি ঃ
সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার রোগ মুক্তি ও মুলাদী উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান ও বরিশাল উত্তর জেলা বিএনপির ১ নং সদস্য আঃ ছত্তার খানের পিতা মরহুম জয়নাল আবেদীন খানের রুহের মাগফেরাত কামনায় মুলাদী উপজেলা ও পৌর বিএনপির নেতৃবৃন্দের নিয়ে ইফতার ও দোয়া মোনাজাত আয়োজন করা হয়। গতকাল রবিবার সন্ধ্যায় আঃ ছত্তার খানের বাস ভবনের সামনে আলোচনা সভা ও দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়েছে। এসময় উপস্থিত ছিলেন মুলাদী পৌর বিএনপির সাবেক সভাপতি আঃ রব খান, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক আবিদুর রহমান শরীফ,ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি মাস্টার আনছার উদ্দীন, ইউসুফ প্যাদা, মশিউর রহমান বেল্লাল, রাজ্জাক চৌকিদার,বরিশাল উত্তর জেলা যুবদলের যুগ্ম আহবায়ক রুহুল আমিন খান,মুলাদী উপজেলা মৎস্যজীবী দলের সভাপতি মোঃ আবুল কালাম মাঝির, সাধারন জানে আলম, পৌর পৌর মৎস্যজীবী দলের সভাপতি ইব্রাহিম মোল্লা, সাধারণ সম্পাদ আলতাফ হোসেন খান, সাবেক মৎস্যজীবী দলের সভাপতি দুলাল ব্যাপারী, ছরু মাঝি, মুলাদী পৌর ছাত্র দলের সাধারণ সম্পাদক কবির হোসেন মোল্লা, জোবায়ের আহম্মেদ, লিটন সহ সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী।