স্টাফ রিপোর্টার, গোপালগঞ্জ : চার দফা দাবীতে কর্মবিরতি ও অবস্থান ধর্মঘট শুরু করেছে গোপালগঞ্জের শেখ সায়েরা খাতুন মেডিকেল কলেজ হাসপাতালের ইন্টার্ন চিকিৎসকেরা।
আজ সোমবার (২৫ মার্চ) দুপুর ১২টায় শেখ সায়েরা খাতুন মেডিকেল কলেজ হাসপাতাল চত্ত্বরে হাতে হাত ধরে ঘন্টাব্যাপী মানববন্ধন কর্মসূচী পালন করা হয়। এসময় দাবী আদায়ের লক্ষ্যে বিভিন্ন ধরনের লেখা প্লাকার্ড প্রদর্শন করে শ্লোগান দেন মানববন্ধনকারীরা।
চার দফা দাবী হলো, ১। পোস্ট গ্রাজুয়েট ট্রেইনিদের মাসিক ৫০ হাজার এবং ইন্টার্ন চিকিৎসকদের ভাতা মাসিক ৩০ হাজার টাকায় উন্নীতকরণ ও নিয়মিতকারণ, ২। এফসিপিএস, আবাসিক ও অনাবাসিক ডাক্তারদের বেকেয়া ভাতা পরিশোধ, ৩। বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের অধীনস্থ ১২টি ইন্সটিটিউট এর আবাসিক ও অনাবাসিক ডাক্তারদের ভাতা পুরনায় চালু এবং ৪। চিকিৎসক সুরক্ষা আইন ও চিকিৎসকদের নিরাপদ কর্মস্থল নিশ্চিতকরন।
মানববন্ধন চলাকালে ইন্টার্ন চিকিৎসক অনামিকা জাহান আঁখি, আরাফাত হোসেন, আবু শাকির বক্তব্য রাখেন।
ইন্টার্ন চিকিৎসক অনামিকা জাহান আঁখি বলেন, ৪ দফা দাবী নিয়ে শুধু গোপালগঞ্জ নয় সারা বাংলাদেশের মেডিকেল কলোজগুলোতে আন্দোলন হচ্ছে। আমাদের ৪দফা দাবী না মানা পযর্ন্ত আমাদের আন্দোলন চলবে।
ইন্টার্ন চিকিৎসক আরাফাত হোসেন বলেন, এসময় বক্তারা বলেন, একটি হাসপাতালের প্রাণ হচ্ছে ইন্টার্ন চিকিৎসকেরা। কিন্তু আমাদের ভাতা অনেক কম। ফলে দ্রব্যমূল্যের উর্ধ্বগতির বাজারে আমাদের চলতে হিমশিম খেতে হচ্ছে। আমাদের ভাতা বাড়াতে হবে।
ইন্টার্ন চিকিৎসক আবু শাকির বলেন চার দফা দাবী আদায়ের লক্ষ্যে আগামী ২৯ মার্চ পযর্ন্ত আমাদের আন্দোলন চলবে। এরমধ্যে দাবী পূরণ না হলে বৃহত কর্মসূচী ঘোষনা করা হবে।#