• ২৬শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ১২ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

সুন্দরগঞ্জে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন 

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত মার্চ ২৬, ২০২৪, ০৮:০৩ পূর্বাহ্ণ
সুন্দরগঞ্জে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন 

আসাদুল ইসলাম, গাইবান্ধা

গাইবান্ধার সুন্দরগঞ্জে আওয়ামী লীগের উদ্যোগে বিভিন্ন কর্মসূচীর মধ্য দিয়ে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন করা হয়েছে।

মঙ্গলবার সকালে উপজেলা আওয়ামী লীগের কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন শেষে কেন্দ্রীয় শহীদ মিনারে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করা হয়। 

পরে দলীয় কার্যালয়ে উপজেলা আওয়ামী লীগের সভাপতি মিসেস আফরুজা বারীর সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মামুন, রেজাউল আলম সরকার রেজা, পৌর আওয়ামী লীগের সভাপতি আহসানুল করিম চাঁদ, সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম, উপজেলা যুবলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক উদয় নারায়ণ সাহা, কৃষক লীগের ভারপ্রাপ্ত সভাপতি মাছুদ আলম প্রামাণিক, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক জামিউল আনসারী লিংকন, ছাত্রলীগ নেতা রতন মিয়া প্রমূখ। এতে আওয়ামী লীগ ও অঙ্গ-সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

এসময় শহীদদের আত্মার মাগফিরাত ও দেশ-জাতির মঙ্গল কামনায় বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।