• ২৬শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ১২ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

গোপালগঞ্জে মধুমতি বাঁওড়ে গোসল করতে নেমে এক স্কুল ছাত্রের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত মার্চ ২৬, ২০২৪, ০৯:৩৮ পূর্বাহ্ণ
গোপালগঞ্জে মধুমতি বাঁওড়ে গোসল করতে নেমে এক স্কুল ছাত্রের মৃত্যু

স্টাফ রিপোর্টার, গোপালগঞ্জ : গোপালগঞ্জে কাশিয়ানীতে মধুমতি বাঁওড়ে গোসল করতে গিয়ে পানিতে ডুবে আমির হামজা (৮) নামে দ্বিতীয় শ্রেণির এক স্কুল ছাত্রের মৃত্যু হয়েছে।

আজ মঙ্গলবার (২৬ মার্চ) দুপুরে উপজেলার রাতইল ইউনিয়নের চাপতা গ্রামে এ ঘটনা ঘটে।

নিহতের বড় ভাই আমির হানজালা মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। নিহত আমির হামজা কাশিয়ানী উপজেলার রাতইল ইউনিয়নের চাপতা গ্রামের হেলাল শেখের ছেলে।

নিহতের বড় ভাই আমির হানজালা জানান, বাড়ির পাশে মধুমতি বাঁওড়ে গোসল করতে যায় আমির হামজা। গোসলের একপর্যায়ে ডুবে যায় সে। পরে তাকে দেখতে না পেয়ে চিৎকার ও কান্নাকাটি করলে স্থানীয়রা নদীতে নেমে খোঁজাখুঁজি করে।

এর একপর্যায়ে বাওর থেকে আমির হামজাকে উদ্ধার করে কাশিয়ানী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। #