• ২৬শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ১২ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

বানারীপাড়ায় বিনামূল্যে কৃষি প্রনোদনায় বীজ ও সার বিতরণ

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত মার্চ ২৭, ২০২৪, ১৩:১০ অপরাহ্ণ
বানারীপাড়ায় বিনামূল্যে কৃষি প্রনোদনায় বীজ ও সার বিতরণ

বানারীপাড়া(বরিশাল) সংবাদদাতা।। বুধবার বেলা ১১ টায় উপজেলা পরিষদ মিলনায়তনে খরিপ১/২০২৩-২৪ মৌসুমে কৃষি পুর্নবাসন ও কৃষি প্রনোদনার আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে উফশী বীজ ও রাসায়নিক সার বিতরণ উদ্বোধন করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার ডাক্তার অন্তরা হালদার। স্বাগত বক্তৃতা করেন উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ মাহফুজুর রহমান, আলোচনায় অংশ নেন উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ নুরুল হুদা, সাংবাদিক এস মিজানুল ইসলাম, প্যানেল মেয়র অধ্যাপক ইমাম হোসেন, কৃষি সম্প্রসারন কর্মকর্তা প্রনয় সিংহ, উপজেলা কৃষকলীগের যুগ্ম আহ্বায়ক মোঃ শাহাদাত হোসেন রানা প্রমূখ।#