• ২৬শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ১২ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

বিপুল পরিমাণ অবৈধ জালসহ তিন জেলে আটক

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত মার্চ ২৭, ২০২৪, ১৩:৫৯ অপরাহ্ণ
বিপুল পরিমাণ অবৈধ জালসহ তিন জেলে আটক

বরিশালের মুলাদীতে বিপুল পরিমাণ অবৈধ জাল জব্দ করা হয়েছে। পাশাপাশি অসাধু তিন জেলেকেও আটক করা হয়েছে।
বুধবার (২৭ মার্চ) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন উপজেলার সিনিয়র মৎস্য কর্মকর্তা মোহাম্মদ আলম।
তিনি জানান, মুলাদী উপজেলার আড়িয়াল খাঁ ও নয়া ভাঙ্গনী নদীতে মৎস্য অধিদপ্তর, উপজেলা প্রশাসন ও থানা পুলিশের সদস্যরা অভিযান চালান।
অভিযানে দুটি বেহুন্দী জাল, আটটি মশারী জাল, ২০ হাজার মিটার কারেন্ট জাল এবং ৪২টি চরঘেরা জাল জব্দ করা হয়েছে। পাশাপাশি তিনজনকে আটক করা হয়েছে।
পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে আটক তিনজনকে চার হাজার টাকা করে মোট ১২ হাজার টাকা জরিমানা করা হয় এবং জালগুলো ধ্বংস করার সিদ্ধান্ত নেওয়া হয়।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. নিজাম উদ্দিন।
মুলাদী থানার উপ-পরিদর্শক মো. সোহাগ হোসেনের নেতৃত্বে পুলিশ সদস্যরা অভিযানে সার্বিক সহযোগিতা করেন।