• ২৬শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ১২ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

গোপালগঞ্জে ধর্ষণ মামলার পলাতক আসামি গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত মার্চ ২৮, ২০২৪, ০৯:৫৯ পূর্বাহ্ণ
গোপালগঞ্জে ধর্ষণ মামলার পলাতক আসামি গ্রেফতার

স্টাফ রিপোর্টার, গোপালগঞ্জ : গোপালগঞ্জে চাঞ্চল্যকর ছয় বছরের শিশু ধর্ষণ মামলার পলাতক আসামি উত্তম ওরফে সবুজ গোমস্তাকে (৪০) গ্রেফতার করেছে র্যাব-৬।

বুধবার (২৭ মার্চ) পটুয়াখালী সদর উপজেলার দক্ষিণ বিঘাই এলাকার নিজ বাড়ী থেকে গ্রেফতার করা হয়।

আজ বৃহস্পতিবার (২৮ মার্চ) দুপুরে এ প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছে র্যাব-৬।

গ্রেফতারকৃত আসামী উত্তম ওরফে সবুজ গোমস্তা পটুয়াখালী সদর উপজেলার বড় বিঘাই গ্রামের মৃত রাধেশ্বর গোমস্তার ছেলে।

প্রেস বিজ্ঞপ্তিতে র্যাব-৬ ভাটিয়াপাড়া ক্যাম্প জানায়, গ্রেফতারকৃত আসামী উত্তম ওরফে সবুজ গোমস্তা গোপালগঞ্জ সদর উপজেলার উলপুর ইসলামপাড়া গ্রামের মঞ্জু খানে মাছের ঘেরে কাজ করতেন। গত ২১ মার্চ ভিকটিম শিশু তার ছোট ভাইকে নিয়ে বাড়ীর পাশে খেলাধুলা করছিল। এ সময় গ্রেফতারৃত আসামী উত্তম ওরফে সবুজ গোমস্তা ওই দুই শিশুকে খাবারের লোভ দেখিয়ে মাছের ঘেরে ডেকে নিয়ে যায়। পরে নিয্যানতের শিকার ওই শিশুর ছোট ভাইকে এক’শ টাকা দিয়ে খাবার আনার জন্য দোকানে পাঠিয়ে দিয়ে আম বাগানের ভিতরে নিয়ে ধর্ষন করে। এরপর থেকে সে পলাতক ছিল।

র্যাব-৬ আরো জানায়, পলাতক আসামী পটুয়াখালী সদর উপজেলার দক্ষিন বিঘাই গ্রামের নিজ বাড়ীতে পালিয়ে রয়েছে এমন গোপন সংবাদ ও তথ্য প্রযুক্তি ব্যবহার করে অভিযান চালানো হয়। পরে সেখানে থেকে ধর্ষণ মামলার পলাতক আসামী উত্তম ওরফে সবুজ গোমস্তা গ্রেফতার করে।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত আসামী ধর্ষনে জড়িত থাকার কথা স্বীকার করেছে। গ্রেফতারকৃতকে গোপালগঞ্জ সদর থানায় হস্তান্তর করা হয়েছে। #