• ২৬শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ১২ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

লতিফিয়া পরিষদের ঈদ উপহার প্রদান

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত মার্চ ২৮, ২০২৪, ১৬:২৬ অপরাহ্ণ
লতিফিয়া পরিষদের ঈদ উপহার প্রদান

হেলাল আহমদ বালাগঞ্জ প্রতিনিধিঃ ১৭ই রামাদান বদর দিবসে পুর্ব গৌরীপুর লতিফিয়া ইসলামি সমাজসেবা পরিষদের পক্ষ থেকে কায়েস্থঘাট ও হাড়িয়ারগাঁও গ্রামের বাছাইকৃত ৫বছর থেকে ১২বছর পর্যন্ত বয়সী ৬১জন শিশুকে ঈদ উপহার (পাঞ্জাবি,পাজামা ও টুপি) প্রদান করা হয়েছে। পরিষদের সভাপতি মাওলানা গিয়াস উদ্দিন তালুকদারের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক শেখ বদরুল আলমের সঞ্চালনায় উত্তর সুজননগর সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বালাগঞ্জ উপজেলা আল ইসলাহ সভাপতি জননেতা মাওলানা কাজী লুৎফুর রহমান সিরাজী। মুল্যবান বক্তব্য রাখেন পরিষদের সহ সভাপতি ডাঃ জিল্লুল হক ও শাহজালাল প্রশিক্ষণ একাডেমির পরিচালক শেখ জুয়েল রানা।

উপস্থিত ছিলেন পরিষদের সহ সভাপতি মাহবুবুর রহমান, প্রচার সম্পাদক মো. ছালা উদ্দিন, ধর্ম বিষয়ক সম্পাদক মাওলানা মনজুর হোসেন, অফিস সম্পাদক ক্বারী মো. গোলাম মস্তফা, শিক্ষা ও সাংস্কৃতিক সম্পাদক শেখ আবু সালেহ হোসাইন, নির্বাহী সদস্য মাছুম আহমদ ও সুলতান আহমদ মামুন প্রমুখ।