অভয়াশ্রামে নিষিদ্ধ সময়ে মাছ ধরার অপরাধে বরিশালের হিজলায় ৮ জন অসাধু জেলেকে জরিমানা প্রদান করা হয়েছে।
শুক্রবার (২৯ মার্চ) সকালে বিষয়টি নিশ্চিত করে উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মোহাম্মদ আলম জানান,
বৃহষ্পতিবার হিজলা উপজেলাধীন মেঘনা নদীর অভয়াশ্রমের বিভিন্ন অংশে যৌথভাবে অভিযান করা হয়।
অভিযানে ৮ অসাধু জেলেকে আটক করা হয়। পরে আটককৃতদের মোবাইল কোর্ট চালিয়ে প্রত্যেককে ৫ হাজার টাকা করে মোট ৪০ হাজার টাকা জরিমানা করা হয়। মোবাইল কোর্ট পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সুদীপ্ত কুমার সিংহ।