• ২১শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ৭ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

সুন্দরগঞ্জ থানা পুলিশের অভিযানে গাঁজা ও দুটি মটরসাইকেল জব্দ

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত মার্চ ২৯, ২০২৪, ১১:২৯ পূর্বাহ্ণ
সুন্দরগঞ্জ থানা পুলিশের অভিযানে গাঁজা ও দুটি মটরসাইকেল জব্দ

আসাদুল ইসলাম, গাইবান্ধা

গাইবান্ধার সুন্দরগঞ্জে অভিযান চালিয়ে ২২কেজি গাঁজা ও দুটি মটরসাইকেল উদ্ধার করেছে থানা পুলিশ।

শুক্রবার (২৯ মার্চ) সকালে পুলিশ সুপার মোঃ কামাল হোসেনের নির্দেশনায় থানা অফিসার ইনচার্জ মাহবুব আলমের তত্ত্বাবধানে বামডাঙ্গা রংপুর আঞ্চলিক রোডে চেকপোষ্ট বসিয়ে যানবাহন চেকিং করা কালে দুটি পালসার মটরসাইকেলকে সন্দেহ হলে থামানোর চেষ্টা করা হলে তারা দ্রুত গতিতে পালানোর চেষ্টা করে, পরে পুলিশ তাদের পিছনে ধাওয়া করা হয়।এক পর্যায়ে অপরাধীগণ বামনডাঙ্গা মনমথস্থ ২য় রেলগেট সংলগ্ন এলাকায় গাড়ি দুটি রেখে পালিয়ে যায়।

পরে পুলিশ গাড়ি দুটি উদ্ধার পূর্বক গাড়ির বিভিন্ন স্থানে তল্লাসি করে ২২কেজি গাঁজা উদ্ধার করে এবং গাঁজা ও লাল রং এবং কালো রংগের পালসার মটরসাইকেল ২টি জব্দ করে হেফাজতে নেওয়া হয়।

এবিষয়ে থানা অফিসার ইনচার্জ মোঃ মাহবুব আলম (পি.পি.এম) বলেন- পুলিশ সুপার জনাব মো:কামাল হোসেন,পিপিএম স্যারের নিদেশনায়, ২২কেজি গাঁজাসহ ২টি মটরসাইকেল জব্দ করা হয়। অপরাধীদের নাম ঠিকানা সংগ্রহের চেষ্টা চলছে।