• ২৬শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ১২ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

অর্ধকোটি টাকার অবৈধ জাল জব্দ

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত মার্চ ২৯, ২০২৪, ১৩:৪২ অপরাহ্ণ
অর্ধকোটি টাকার অবৈধ জাল জব্দ

বরিশালের তিন নদীতে অভিযান চালিয়ে অর্ধকোটি টাকার অবৈধ জাল জব্দ করা হয়েছে।
শুক্রবার হিজলা উপজেলার মেঘনা ও মুলাদী উপজেলার নয়া ভাঙ্গনী এবং আড়িয়াল খাঁ নদীতে মৎস্য অধিদপ্তর, কোস্ট গার্ড, থানা ও নৌ পুলিশের সদস্যরা এ অভিযান পরিচালনা করেন। তথ্যের সত্যতা নিশ্চিত করে হিজলা উপজেলার সিনিয়র মৎস্য কর্মকর্তা মোহাম্মদ আলম জানান, সাড়াশি অভিযানে ২ টি মশারী জাল, ৪ টি বেহুন্দী জাল ও ১৫৫ টি চরঘেরা জাল জব্দ করে তা পুড়িয়ে বিনষ্ট করা হয়েছে। জব্দকৃত জালের আনুমানিক মূল্য অর্ধ কোটি টাকা। অভিযানে কোস্টগার্ডের কন্টিনজেন্ট কমান্ডার মোঃ জহিরুল ইসলাম এবং মোঃ কাউসার আহমেদ অংশগ্রহণ করেন।