• ২৬শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ১২ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

গোপালগঞ্জে ৪৬ জনকে মেয়াদে জরিমানা ও সাজা

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত মার্চ ২৯, ২০২৪, ১৪:২৫ অপরাহ্ণ

স্টাফ রিপোর্টার, গোপালগঞ্জ : গোপালগঞ্জে প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষায় অসাদু উপায় অবলম্বন করার দায়ে ৪৫জন পরীক্ষার্থীসহ ৪৬ জনকে বিভিন্ন মেয়াদে জরিমানা, সাজা ও বহিস্কার করা হয়েছে।

আজ শুক্রবার (২৯ মার্চ) সন্ধ্যায় এসব জরিমানা ও সাজা প্রদান করেন জেলা প্রশাসেকর কায্যালয়ের নির্বাহী ম্যাজিষ্ট্রেটগন।

অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) ফারহানা জাহান উপমা বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, আজ সকাল ১০ টায় থেকে গোপালগঞ্জের ২১টি কেন্দ্রে প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত হয়। ১৬ টি কেন্দ্রে পরীক্ষা চলাকালীন সময়ে বিভিন্ন কেন্দ্রে পরীক্ষা চলাকালীন সময়ে ইলেক্ট্রনিক ডিভাইস ও মোবাইল ফোন ব্যবহার করার দায়ে ৪৫ জন পরীক্ষার্থী ও পক্সি দেয়ার সময় একজনসহ মোট ৪৬জনকে আটক করা হয়।

পরে সন্ধ্যায় দুই জনকে ১০ দিনের, এক জনকে ১৫ দিনের, দুই জনকে ২০ দিনের, ২৯ জনকে এক মাস করে কারাদন্ড, ১০ জনকে দুই’শ টাকা করে জরিমানা এবং দুই জনকে উভয় দন্ডে দন্ডিত করা হয়েছে। দন্ডিত ৪৬ জনের মধ্যে ৪৫ জনকে পরীক্ষা থেকে বহিস্কার করা হয়।

এ পরীক্ষায় মোট পরীক্ষার্থী ছিল ১৫ হাজার ৩’শ জন। তবে ২১ টি কন্দ্র উপস্থিত ছিল ১ হাজার ৮’শ ৬৬ জন। #