• ২৬শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ১২ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

হিজলা উপজেলা চেয়ারম্যান মরহুম বেলায়েত হোসেন ঢালী ও ভাইস চেয়ারম্যান আলতার হোসেনের স্মরণসভা

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত মার্চ ৩০, ২০২৪, ০৬:১১ পূর্বাহ্ণ
হিজলা উপজেলা চেয়ারম্যান মরহুম বেলায়েত হোসেন ঢালী ও ভাইস চেয়ারম্যান আলতার হোসেনের স্মরণসভা

হিজলা প্রতিনিধি।।
বরিশালের হিজলায় জাতীয় শ্রমিক লীগের উদ্যোগে হিজলা উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মরহুম বেলায়াত হোসেন ঢালী ও সাবেক ভাইস চেয়ারম্যান আলতাব হোসেন স্মরণে দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়েছে।

স্মরণ সভায় সভাপতিত্ব করেন হিজলা উপজেলা জাতীয় শ্রমিক লীগের সভাপতি ফরিদ উদ্দিন ঢালী।

স্মৃতিচারণ করে প্রধান অতিথির বক্তব্য রাখেন আওয়ামী লীগ নেতা মোহাম্মদ ফারুক ঢালী, বিশেষ অতিথির বক্তব্য রাখেন হিজলা প্রেসক্লাবের সভাপতি মোঃ দেলোয়ার হোসেন, বরিশাল জেলা শ্রমিক লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ রানা, উপজেলা ছাত্রলীগের সভাপতি সুলাইমান হোসেন, মরহুম বেলায়াত হোসেন ঢালীর ছেলে নজরুল ইসলাম রাজু, সহ বিভিন্ন পর্যায় নেতৃবৃন্দ।

এছাড়াও উপস্থিত ছিলেন ছিলেন উপজেলার ৬ টি ইউনিয়নের ও ওয়ার্ডের জাতীয় শ্রমিক লীগের সভাপতি ও সাধারণ সম্পাদক সহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

স্মরণ সভা পরিচালনা করেন উপজেলা জাতীয় শ্রমিক লীগের সাধারণ সম্পাদক মোঃ আবুল কালাম।