আসাদুল ইসলাম, গাইবান্ধা
পবিত্র মাহে রমজান উপলক্ষে গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলায় দরিদ্র-অসহায়, পথচারী ও ছিন্নমূল মানুষের জন্য মাসব্যাপী ইফতার বিতরণ কার্যক্রম চলমান রেখেছে মানবসেবা একতা সংঘের সেচ্ছাসেবীরা।
ইফতারের ঠিক আগ মুহূর্ত তারা বাড়িতে রান্না করা ইফতার পৌঁছে দিচ্ছেন রোজাদার মানুষদের মাঝে। তাদের এ মানবিক কার্যক্রম চলবে রমজানের পুরো মাসব্যাপী।
বিগত পাঁচ বছর থেকে এই সংগঠনটি তাদের এ কার্যক্রম চালিয়ে যাচ্ছে।তাদের এ কার্যক্রম ইতিমধ্যে ব্যাপক সাড়া ফেলেছে। তাদের কার্যক্রমে সাধুবাদ জানিয়ে অনেকে তাদের এ কাজের সঙ্গে আর্থিক সহায়তা দিয়ে শরিক হচ্ছেন।
তাদের এ কাজে সাধুবাদ জানিয়ে শতাধিক মানুষের মাঝে ইফতারের সার্বিক খরচ বহন করেছেন শিল্পপতি রুহুল আমিন সরকার।তিনি রুটেক্স প্রাইভেট লিমিটেড এর ব্যবস্থাপনা পরিচালক।
এমন মহৎ কাজকে সাধুবাদ জানিয়ে রুহুল আমিন সরকার বলেন,সৃষ্টির সেরা জীব মানুষ হিসাবে মানবিক মূল্যবোধের প্রসার ঘটাতে,ধৈর্য, সংযম, আত্মনিয়ন্ত্রণ, আনুগত্য এবং আত্মশুদ্ধির শিক্ষায় দীক্ষিত হয়ে পারস্পরিক শ্রদ্ধায় সৌহার্দ্য, শান্তি, সমৃদ্ধির পথে এগিয়ে যাবে এই সংগঠনটি।