• ২৬শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ১২ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

ইতালির রোমে ইসলামিক শিক্ষায় আগ্রহী করতে ইসলামিক ট্যালেন্টশো

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত মার্চ ৩১, ২০২৪, ১২:৩২ অপরাহ্ণ
ইতালির রোমে ইসলামিক শিক্ষায় আগ্রহী করতে  ইসলামিক ট্যালেন্টশো

ইতালি প্রতিনিধিঃ

ইতালিতে বেড়ে উঠা আগামী প্রজন্মকে ইসলামী শিক্ষার প্রতি আগ্রহী করে তুলতে তৃতীয়বারের মতো শিশু-কিশোরদের অংশগ্রহণে চলছে ন্যাশনাল কাফ ইসলামিক ট্যালেন্ট শো-২০২৪। আগামী ৬ এপ্রিল শনিবার জমকালো আয়োজনে অনুষ্ঠিত হবে আয়োজনের গ্রান্ড ফাইনাল ও পুরষ্কার বিতরণী অনুষ্ঠান।
তৃতীয় বারের মত অনুষ্ঠিত হতে যাচ্ছে ইতালির সবচেয়ে বড় ইসলামিক শো।
রোমে আয়োজিত এক সাংবাদ সম্মেলনে এ সব তথ্য জানান আয়োজক কমিটি। তিন শতাধিক অংশগ্রহণকারীর মধ্য থেকে ৬০জন ট্যালেন্ট প্রতিযোগি ফাইনালে অংশ নেয়ার সুযোগ পাচ্ছেন। প্রতিযোগিতা শুরু হয় প্রথম রমজান থেকে। পবিত্র কোরআনের জ্ঞানে পারদর্শিতা প্রদর্শনের এ মহাযুদ্ধ শেষে নির্বাচিত হবেন সেরা তিনজন।
ইসলামী জ্ঞান চর্চার ব্যতিক্রম ধারার এমন অনুষ্ঠান আয়োজনের লক্ষ্য, উদ্দেশ্য ও স্বপ্ন তুলে ধরেন আয়োজক প্রধান একে জামান। ইউরোপে বেড়ে উঠা মুসলিম শিশুদের ইসলামী সংস্কৃতির দিকে আকৃষ্ট করাই এই আয়োজনের মূল লক্ষ্য। পাশাপাশি তিনি ইতালির অন্যান্য শহরেও এই শো আয়োজনের কথা ভাবছেন বলেও জানান উপস্থিত সাংবাদিকদের।
ফেব্রুয়ারীর শেষের দিকে শুরু হওয়া এই আয়োজনে রাজধানী রোমের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, মসজিদ ও মাদ্রাসার শিক্ষার্থীদের ব্যাপক আগ্রহ লক্ষ্য করা গেছে।
পবিত্র কোরআন থেকে তিলাওয়াত ও ইসলামি সংগীত এই দুইটি ক্যাটাগরিতে বয়সভিত্তিক মোট ৩টি গ্রুপে চলছে এই প্রতিযোগিতা।
এই আয়োজন ইসলামি শিক্ষার উৎকর্ষসাধন, সম্প্রসারণ ও আধুনিকায়নে বিরাট ভূমিকা রাখবে বলে মনে করছেন কমিউনিটির নেতারা। সেই সাথে সংশ্লিষ্ট প্রতিযোগীরা অংশ নেয়ায় এটি ট্যালেন্টদের সার্বজনীন মিলন মেলায় পরিণত হবে বলেও মনে করেন তারা।
সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন আয়োজক আফজাল হোসেন রোমান,ইউসুফ আলী,বাংলাদেশ প্রেস ক্লাবের নেতৃবৃন্দ সহ আরো অনেকে।