• ২৬শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ১২ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

আট মন জাটকা জব্দ

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত মার্চ ৩১, ২০২৪, ১০:২৯ পূর্বাহ্ণ
আট মন জাটকা জব্দ

বরিশালের হিজলা উপজেলার আ‌ড়িয়াল খাঁ ও নয়া ভাঙ্গানী নদী‌তে অ‌ভিযান চালিয়ে দুইটি বেহুন্দি জাল সহ নদী পাড়ের ট্রলার থেকে আট মন জাটকা জব্দ করা হয়েছে। রোববার সকালে উপ‌জেলা মৎস‌্য দপ্তর, হিজলা ও মে‌হে‌ন্দিগঞ্জের কোস্টগার্ড এবং নৌ পুলিশের সদস্যরা যৌথ ভাবে এ অভিযান পরিচালনা করেন। তথ্যের সত্যতা নিশ্চিত করে হিজলা উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মোহাম্মদ আলম জানান, জাল আগুনে পুড়িয়ে বিনষ্ট করার পাশাপাশি জব্দকৃত জাটকা বিভিন্ন এতিমখানা ও দু:স্থদের মাঝে বিতরণ করা হয়েছে। জনস্বার্থে এ অভিযান অব্যাহত থাকবে।