গৌরনদী (বরিশাল) প্রতিনিধি \ মাই টিভির গৌরনদী প্রতিনিধি সিনিয়র সাংবাদিক মোঃ গিয়াস উদ্দিন মিয়া এবং বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের অবসর প্রাপ্ত পরিচালক বীর মুক্তিযোদ্ধা মোঃ নুরুল ইসলাম মিয়ার মা আলহাজ্ব কোহিনুর বেগমের ১১তম মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে।
রোববার এ উপলক্ষে উপজেলার কটকস্থল সাংবাদিকের গ্রামের বাড়িতে কোরানখানি, আছর নামাজের পরে হাজী বাড়ি বাইতুন নুর জামে মসজিদে মিলাদ ও দোয়ার আয়োজন করা হয়েছে।