হিজলা প্রতিনিধি।।
বরিশালের হিজলা উপজেলার ধুলখোলা ইউনিয়ন এর ৭ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি জামাল মাঝি হত্যাকারীদের গ্রেফতার সহ শাস্তির দাবিতে ৩১ মার্চ বিকাল ৩ টায় আওয়ামী লীগের মানববন্ধন কর্মসূচি।
মানববন্ধনে বক্তারা বলেন পুলিশ জামাল মাঝির হত্যাকারীদের গ্রেফতার না করে নিরপরাধ মানুষকে আটক করছে। খুনিরা এখনো এলাকায় অস্ত্র নিয়ে প্রকাশ্যে মহড়া দিয়ে বাদীর পরিবারকে মামলা তুলে নেওয়ার হুমকি দিয়ে যাচ্ছে।
মানববন্ধন কর্মসূচীতে সংক্ষিপ্ত বক্তব্য রাখের উপজেলা আওয়ামীলীগের সহ সভাপতি মাস্টার ইসমাইল হোসেন, সাধারন সম্পাদক এনায়েত হোসেন হাওলাদার, যুগ্ন সাধারন সম্পাদক ফারুকুল ইসলাম সরদার, সাংগঠনিক সম্পাদক নাসির উদ্দিন হাওলাদার, মহিলা আওয়ামীলীগ নেত্রী নাজমা বেগম, কৃষকলীগের সভাপতি গোলাম মহিউদ্দিন মিন্টু, উপজেলা যুবলীগের সাবেক যুগ্ন আহবায়ক কাজী লিয়াকত হোসেন, জাতীয় শ্রমিক লীগের সভাপতি ফরিদ উদ্দিন ঢালী, ছাত্রলীগের সভাপতি সুলাইমান হোসেন সহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
উল্লেখ্য গত ১৬ মার্চ ধুলখোলা ইউনিয়নর ৭ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি জামাল মাঝিকে পরিকল্পিতভাবে হত্যা করে দূবৃত্তরা। পরে জামাল মাঝির বাড়ির পাশবর্তী মেঘনা নদীর পাড়ে সয়াবিন ক্ষেত ফেলে রেখে যায়। পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বরিশাল শেবাচিমে প্রেরন করে।
জামাল মাঝি হত্যার ঘটনায় তার স্ত্রী আখিনুর বেগম বাদী হয়ে হিজলা থানায় ৪৯ জনের নাম উল্লেখ করে ২৫ জনকে অজ্ঞাত করে একটি মামলা দায়ের করে।