• ২১শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ৭ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

গোপালগঞ্জে ‘জনগণের কথা’ শীর্ষক অনুষ্ঠান অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত মার্চ ৩১, ২০২৪, ১২:০৩ অপরাহ্ণ
গোপালগঞ্জে ‘জনগণের কথা’ শীর্ষক অনুষ্ঠান অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার, গোপালগঞ্জ : গোপালগঞ্জের কাশিয়ানীতে ২০২৩-২৪ অর্থবছরের বার্ষিক কর্ম সম্পাদন চুক্তির ২.৫ কার্যক্রমের আওতায় ‘জনগণের কথা’ শীর্ষক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। গোপালগঞ্জ জেলা তথ্য অফিস এ অনুষ্ঠানের আয়োজন করেন।

আজ রবিবার দুপুরে কাশিয়ানী উপজেলা পরিষদের শহীদ মিনার চত্বরে অনুষ্ঠিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কাশিয়ানী উপজেলা চেয়ারম্যান সুব্রত ঠাকুর।

কাশিয়ানী উপজেলা নির্বাহী কর্মকর্তা মু. রাশেদুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে ভার্চুয়াল প্লাটফর্মে যুক্ত হয়ে বক্তব্য দেন গণযোগাযোগ অধিদপ্তরের মহাপরিচালক নিজামূল কবির, মহিলা বিষয়ক অধিদপ্তরের গোপালগঞ্জ জেলা কার্যালয়ের উপ-পরিচালক মো. সাইফুল ইসলাম, কাশিয়ানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ জিল্লুর রহমান, গোপালগঞ্জ জেলা তথ্য কর্মকর্তা মুঈনুল ইসলাম স্বাগত বক্তব্য রাখেন, কাশিয়ানী উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি জামিনূর রহমান জাপান, কাশিয়ানী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক নিজামুল আলম মোরাদ।

অনুষ্ঠানের শুরুতে বাংলাদেশের উন্নয়ন ও অগ্রযাত্রা নিয়ে নির্মিত ডকুমেন্টারি প্রদর্শন করা হয়। অংশগ্রহণকারীরা কাশিয়ানী উপজেলা উন্নয়ন, সম্ভাবনা, সমস্যা, অগ্রযাত্রা, নারী উন্নয়ন, আইন শৃঙ্খলা সহ বিভিন্ন বিষয় নিয়ে কথা বলেন।

এসময় উপজেলা চেয়ারম্যান সুব্রত ঠাকুর ধৈর্যের সাথে জনগণের কথা শোনেন। তিনি সমস্যা সমাধানের আশ্বাস দেন। উন্নয়ন ও অগ্রগতিতে সবাইকে অংশগ্রহণের জন্য তিনি আহ্বান জানান। #