স্টাফ রিপোর্টার
পটুয়াখালীর দশমিনায় ধানের রোগের পূর্বাভাস ও আগাম ব্যবস্থাপনার জন্য উপযোগী জলবায়ু তথ্য সেবার প্রচার বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার উপজেলা কৃষি অফিসের সম্মেলন কক্ষে আয়োজিত কর্মশালায় কৃষক ও সরকারি কর্তারা অংশ নেন। কর্মশালায় মূল প্রবন্ধ উপস্থাপনা করেন পটু্য়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উদ্ভিদ রোগতত্ত্ব বিভাগের সহকারী অধ্যাপক মরিয়ম আক্তার মৌসুমী। এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা মো. জাফর আহমেদ। কর্মশালায় অ্যাপসের মাধ্যমে কৃষি জলবায়ু তথ্য, ধানের রোগের পূর্বাভাস ও দমন এবং ফলন বৃদ্ধির বিষয়ে অবহিত করা হয়। ক্লাইমেন্ট স্মার্ট ধান চাষে করা হয় উদ্বুদ্ধ।