পিরোজপুর প্রতিনিধি: পিরোজপুর জেলার কাউখালী উপজেলায় কচুয়াকাঠী-কুমিয়ান আশ্রয়ণ প্রকল্পের ৮৫টি পরিবারের সদস্যদের মধ্যে গঠিত সমবায় সমিতির সমম্বয়ে আবাসনস্থলে উপজেলা প্রশাসনের উদ্যোগে একটি আশ্রয়ন সাশ্রয়ী সমবায় বাজারের দোকান ঘর স্থাপন করা হয়। সমবায় বাজারের দোকান ঘর স্থাপনের কারণে আশ্রয়ন প্রকল্পের উপকারভোগী ছাড়াও এর পার্শ্বস্থ লোকজন উপকৃত হচ্ছে এবং আর্থ সামাজিক উন্নয়ন সাধিত হবে। উপজেলা প্রশাসনের মাধ্যমে দোকান ঘর তৈরি করে দেওয়া হয়। সমবায় সমিতির সদস্যগণ দোকানের বিক্রয় কার্যক্রম পরিচালিত হবে। সমবায় বাজারে মূলত আবাসনের নিম্ন আয়ের ব্যক্তিগণ বাজারের থেকে কম মূল্যে দৈনন্দিন প্রয়োজনীয় মালামাল ক্রয় করতে পারবেন। এর ফলে আশ্রয়ণ প্রকল্পের দরিদ্র জনগোষ্ঠীর আর্থিক সাশ্রয় এবং জীবনমান সহজ হবে, একইসাথে সমবায় সমিতি নিজস্বভাবে সফল হবে। উল্লেখ্য যে, উক্ত আশ্রয়ন সাশ্রয়ী সমবায় বাজারের দোকন ঘর গত ২৭ মার্চ২৪ তারিখ পিরোজপুর জেলা প্রশাসক মোহাম্মদ জাহেদুর রহমান উদ্বোধন করেন।