• ২৬শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ১২ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

বোরহানউদ্দিনে বিকল্প জীবিকার জন্য ৪২ জন জেলের মাঝে বকনা বাছুর বিতরণ

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত এপ্রিল ৩, ২০২৪, ১৭:১০ অপরাহ্ণ
বোরহানউদ্দিনে বিকল্প জীবিকার জন্য ৪২ জন জেলের মাঝে বকনা বাছুর বিতরণ

মোঃ সাইফুল ইসলাম আকাশ
নিজস্ব প্রতিবেদক
ভোলার বোরহানউদ্দিন উপজেলায় ৪২ জন মৎস্যজীবীর বিকল্প কর্মসংস্থানের লক্ষ্যে বিনামূল্যে গরুর বকনা বাছুর বিতরণ করা হয়েছে।
৩ এপ্রিল বুধবার দুপুরে বোরহানউদ্দিন উপজেলা মৎস্য বিভাগের আয়োজনে উপজেলা পরিষদ চত্বরে ইলিশ সম্পদ উন্নয়ন ও ব্যবস্থাপনা প্রকল্পের আওতায় এসব বকনা বাছুর বিতরণ করা হয়।
বোরহানউদ্দিন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ ইমরান জাহিদ খানের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন বোরহানউদ্দিন উপজেলা সিনিয়র মৎস্য কর্মকতা মনোজ কুমার সাহা।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ভোলা জেলা মৎস্য কর্মকতা মোঃ আবুল কালাম আজাদ।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বোরহানউদ্দিন উপজেলা পরিষদ চেয়ারম্যান আবুল কালাম।
এসময় উপস্থিত ছিলেন টগবী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জসিম উদ্দিন হাওলাদার,হাসাননগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবেদ চৌধুরী,উপজেলা সামুদ্রিক মৎস্য কর্মকতা মিজানুর রহমান,উপজেলা মৎস্য কর্মকর্তার কার্যালয়ের ক্ষেত্র সহকারি শহীদ আল হেলাল প্রমুখ।