পটুয়াখালী প্রতিনিধি।
পটুয়াখালীতে ডিবি পুলিশের অভিযানের মাদকসহ যুবক আটক হয়েছে। আটককৃতরা হলেন জৈনকাঠির খলিল মৃধার ছেলে মো. রফিকুল ইসলাম মুরাদ (৩২) ও মৌকরনের দুলাল গাজীর ছেলে বেল্লাল গাজী (৩৭)। শুক্রবার বিকাল ৫টায় জৈনকাঠির গোডাউন সংলগ্ন এলাকায় অভিযান চালায় ডিবি। এসময় তাদের কাছ থেকে ২৫০ পিচ ইয়াবা উদ্ধার হয়।
পটুয়াখালী ডিবি পুলিশের ইনচার্জ এ,কে,এম আজমল হুদা বলেন, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার বিকালে পটুয়াখালী ডিবির এসআই সম্বিত রায়ের নেতৃত্বে একটি দল উল্লেখিত এলাকায় ওৎ পাতেন। এসময় সোর্সের দেয়া সংবাদের ভিত্তিতে ডিবির দলটি
মুরাদ ও বেল্লালকে আটক করে দেহ তল্লাশি চালান। তল্লাশির পর তাদের শরীরে রক্ষিত পলিথিনে মোড়ানো অবস্থা ২৫০ পিচ ইয়াবা উদ্ধার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটককৃতরা বলেন, উল্লেখিত স্থানে অবস্থান করে তারা ইয়াবা বেচাকেনার প্রস্তুতি নিচ্ছিল।