স্টাফ রিপোর্টার
বরগুনার বামনায় শিল্প ও বানিজ্য বিষয়ক সম্পাদক মোঃ সিদ্দিকুর রহমানে আয়োজনে ৩৫০ জন আশ্রয়াণ প্রকল্পের অসহায় ও দরিদ্র পরিবারের মাঝে মাননীয় প্রধানমন্ত্রী ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে।
আজ শনিবার ০৬ এপ্রিল বেলা ১১ টায় উপজেলা নির্বাহী অফিসার মোঃ আল ইমরান এর সভাপতিত্বে উপজেলা পরিষদের মিলনায়তনে ঈদ উপহার বিতরণ করা হয়েছে।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ সাইতুল ইসলাম লিটু মৃধা, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি মোঃ মোশাররফ হোসেন জোমাদ্দার, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও জেলা পরিষদ সদস্য জাহাঙ্গীর হোসেন মোল্লা, উপজেলা পরিষদের মহিলা ভাইস্ চেয়ারম্যান মোসাঃ রুমি খানম প্রমূখ। অসহায়দের মাঝে ঈদ উপহার বিতরণ অনুষ্ঠানের সার্বিক পরিচালনা করেন মোঃ আরিফুর ইসলাম।