• ২১শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ৭ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

বালাগঞ্জ উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান মাওলানা সৈয়দ আলী আছগর পরিবারে উদ্যোগ ঈদ সামগ্রী বিতরন

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত এপ্রিল ৬, ২০২৪, ১২:০৬ অপরাহ্ণ
বালাগঞ্জ উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান  মাওলানা সৈয়দ আলী আছগর পরিবারে উদ্যোগ ঈদ সামগ্রী বিতরন

হেলাল আহমদ বালাগঞ্জ প্রতিনিধি: ঈদের খুশি সবার মাঝে ছড়িয়ে দিতে বালাগঞ্জে দুস্থ অসহায়দের মাঝে ঈদ সামগ্রী উপহার দিয়েছে বালাগঞ্জ উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান মাওলানা সৈয়দ আলী আছগর পরিবারে উদ্যোগ ঈদ সামগ্রী বিতরন ।

৬ই এপ্রিল শনি বার দুপুর মাওলানা সৈয়দ আলী আছগর রশিদ পুর নিজ গ্রামের বাড়িতে রশিদ পুর, জালাল পুর, সাদেক পুর,হামছাপুর সহ একশত বিশটি
পরিবার ছিলেন গরিব অসচ্ছল মানুষকে চিনি, সেমাই, তৈল,পিয়াজ,দুধ, পোলার চাল, তেল ডালসহ ব্যাগ ভর্তি সামগ্রী আনুষ্ঠানিক ভাবে উপহার দেন পরিবার প্রধান মাওলানা সৈয়দ আলী আছগর।

ঈদ সামগ্রী বিতরনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামীলীগ এর পূর্ব পৈলন ইউনিয়ন এর সভাপতি মোঃমুহিবুর রহমান, খেলাফত মজলিসের বালাগঞ্জ উপজেলার সভাপতি মাওলানা মিছবাহ উদ্দীন মিছলু, ছাত্র মজলিস বালাগঞ্জ উপজেলা সভাপতি নাহিদ হাছান কিবরিয়া, সমাজসেবক আলাউদ্দিন,আব্দুল করিম, ফয়ছল আহমদ হেলাল আহমদ, সহ এলাকার গন্যমাণ্য ব্যাক্তি বগ উপস্হিত ছিলেন।

বালাগঞ্জ উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান মাওলানা সৈয়দ আলী আছগর বলেন, আমার পরিবার প্রতিবছর অসহায় প্রতিবন্ধী ও অক্ষম মানুষের পাশে স্বতঃস্ফুর্ত ভাবে দাঁড়ায়। তাদের দোআ ও ভালোবাসা। এধরনের মানবিক কর্মকান্ড অব্যাহত থাকবে।