• ২৬শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ১২ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

বানারীপাড়ায় উপজেলা আওয়ামীলীগ সম্পাদক সানার ঈদ শুভেচ্ছা

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত এপ্রিল ৬, ২০২৪, ১৩:৫৬ অপরাহ্ণ
বানারীপাড়ায় উপজেলা আওয়ামীলীগ সম্পাদক সানার ঈদ শুভেচ্ছা

এস মিজানুল ইসলাম, বিশেষ প্রতিনিধি।। আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে সম্ভাব্য প্রার্থী অ্যাডভোকেট মাওলাদ হোসেন সানা শনিবার সকাল ১০ টা থেকে বানারীপাড়া বন্দর বাজারের ব্যবসায়ী ও বিভিন্ন জনের সাথে ঈদের শুভেচ্ছা বিনিময় ও মতবিনিময় করেন।
অ্যাডভোকেট মাওলাদ হোসেন সানা বানারীপাড়া উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এবং সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান। বানারীপাড়া ফেরী ঘাট উপজেলা আওয়ামীলীগ অফিসের সামনে থেকে এই মতবিনিময় এবং ঈদের শুভেচ্ছা শুরু করেন। এসময় তার সাথে উপজেলা আওয়ামীলীগের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, ইউনিয়ন পরিষদের সাবেক ও বর্তমান চেয়ারম্যানবৃন্দ উপস্থিত ছিলেন।