• ২১শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ৭ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

নলছিটিতে যুবলীগ নেতা মুন্নার উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত এপ্রিল ৭, ২০২৪, ১৫:৪৫ অপরাহ্ণ
নলছিটিতে যুবলীগ নেতা মুন্নার উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল

নলছিটি প্রতিনিধি: ঝালকাঠির নলছিটিতে পৌর যুবলীগের সাধারণ সম্পাদক দিদারুল ইসলাম মুন্নার আয়োজনে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (৭ই এপ্রিল২০২৪) বিকেলে নলছিটি সরকারি ডিগ্রি কলেজ মাঠে এ ইফতারের আয়োজন করা হয়।

ইফতার পূর্ব আলোচনা সভায় আলোচক ছিলেন দিদারুল ইসলাম মুন্না । আলোচনা শেষে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং ১৪ দলের সমন্বয়ক ও মুখপাত্র সাবেক শিল্পমন্ত্রী ঝালকাঠি-২ (সদর-নলছিটি) আসনের সংসদ সদস্য আমির হোসেন আমু দীর্ঘায়ু কামনা ও দেশ জাতি ও মানুষের কল্যাণে দোয়া ও মোনাজাত করা হয়।
এসময় আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবক লীগ, শ্রমিকলীগসহ অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ ও আমন্ত্রিত অতিথিরা উপস্থিত ছিলেন।