• ২১শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ৭ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

রোজাদার অন্তঃসত্ত্বা গৃহবধুকে পিটিয়ে আহত

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত এপ্রিল ৭, ২০২৪, ১১:০৬ পূর্বাহ্ণ
রোজাদার অন্তঃসত্ত্বা গৃহবধুকে পিটিয়ে আহত

গৌরনদী (বরিশাল) প্রতিনিধি \ সাবেক ইউপি সদস্যের বিরুদ্ধে ইউএনও’র কাছে লিখিত অভিযোগ করায় অভিযোগকারীর বসতবাড়িতে হামলা চালিয়ে চার মাসের অন্তঃসত্ত্বা রোজাদার গৃহবধু মনি আক্তারকে (২২) পিটিয়ে গুরুত্বর আহত করার অভিযোগ পাওয়া গেছে। আহতকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। এঘটনায় থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। আহত গৃহবধু মনি বরিশালের গৌরনদী উপজেলার খাঞ্জাপুর গ্রামের সজিব হাওলাদারের স্ত্রী।
গৌরনদী উপজেলা হাসপাতালে চিকিৎসাধীন আহত গৃহবধু মনি আক্তার অভিযোগ করে বলেন, খাঞ্জাপুর গ্রামের সাবেক ইউপি সদস্য কামাল হাওলাদার তার কৃষি জমি থেকে কালকিনির একটি ইটভাটায় মাটি বিক্রি করে দেয়। ইট ভাটার ট্রাক ঢুকে এলাকার চলাচলের রাস্তা ব্যাকভাবে ক্ষতিগ্রস্ত হয়। এবিষয়ে আমার ভাসুর জাহিদ হাওলাদার কয়েকদিন আগে ইউপি সদস্য কামালের বিরুদ্ধে ইউএনও’র কাছে লিখিত অভিযোগ করেন। ইউএনও’র কাছে লিখিত অভিযোগ করায় ক্ষিপ্ত হয়ে রোববার ইফতারির পূর্ব মুহুর্তে কামাল হাওলাদারের নেতৃত্বে ৭/৮ জন আমাদের বসতবাড়িতে ঢুকে হামলা চালায়। এসময় বাড়িতে পুরুষ কাউকে না পেয়ে আমাকে (মনি) পিটিয়ে গুরুত্বর আহত করে। আমি রোজাদার ও অন্তঃসত্ত্বা থাকার কথা হামলাকারীদের জানালেও তারা আমাকে বেধমভাবে পিটিয়েছে। তবে হামলার ঘটনা সম্পূর্ন অস্বীকার করেছেন সাবেক ইউপি সদস্য কামাল হাওলাদার। ঘটনার তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহনের কথা জানিয়েছেন গৌরনদী মডেল থানার ওসি (তদন্ত) মোঃ মাজহারুল ইসলাম। অপরদিকে উপজেলার তাঁরাকুপি এলাকায় পৃথক একটি ঘটনায় প্রতিবন্ধী সহ চারজনকে পিটিয়ে গুরুত্বর আহত করেছে প্রতিপক্ষরা। আহতরা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।