বরিশালের হিজলা ও মুলাদীতে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ অবৈধ জাল ও জাটকা জব্দ করা হয়েছে। পাশাপাশি জাটকা বিক্রির অপরাধে একজনকে জরিমানা করা হয়েছে।
রোববার (৭ এপ্রিল) রাতে বিষয়টি নিশ্চিত করেন উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মোহাম্মদ আলম জানান, বরিশালে হিজলা ও মুলাদী উপজেলায় মৎস্য অধিদপ্তর, উপজেলা প্রশাসন, র্যাব-৮, হিজলা নৌ পুলিশ ও মুলাদী থানা পুলিশ সদস্যদের অভিযানে প্রায় ৪৫ লাখ টাকা মূল্যের দুই লাখ মিটার অবৈধ কারেন্ট জাল ও একটি মশারি জাল জব্দ করা হয়েছে।পাশাপাশি ৫ মন জাটকা মাছ জব্দ করা হয়েছে। পরে
মুলাদী উপজেলা নির্বাহী অফিসার মো. নিজাম উদ্দিন পরিচালিত মোবাইল কোর্টের মাধ্যমে অবৈধ কারেন্ট ও পাই জাল পুড়িয়ে বিনষ্ট করা হয়েছে। পাশাপাশি জাটকাগুলো বিভিন্ন এতিমখানা, মাদরাসা ও দুঃস্থদের মাঝে বিতরণ করা হয়েছে। এছাড়া জাটকা বিক্রির দায়ে মুলাদীর চর লক্ষ্মীপুর এলাকার মো. ইউসুফ খানকে পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
অভিযানে মৎস্য অধিদপ্তরের ইলিশ সম্পদ উন্নয়ন ও ব্যবস্থাপনা প্রকল্পের সহকারী পরিচালক মো. রাকিব হাসান, সিনিয়র উপজেলা মৎস্য অফিসার মোহাম্মদ আলম, র্যাব-৮ এর ডিএডি শাহরিয়ার, হিজলা নৌ পুলিশের এসআই বশির আহমেদ উপস্থিত ছিলেন।