গৌরনদী (বরিশাল) প্রতিনিধি \ পবিত্র ঈদ-উল ফিতর উপলক্ষে বরিশালের গৌরনদী উপজেলার মাহিলাড়া ইউনিয়নের ১৩৯০টি পরিবারের মাঝে ১০ কেজি হারে ভিজিএফ’র চাল বিতরণ করা হয়েছে।
রোববার সকালে ইউনিয়ন পরিষদ কার্যালয়ে চাল বিতরণ করেন জাতীয় পুরস্কারপ্রাপ্ত মাহিলাড়া ইউপি চেয়ারম্যান সৈকত গুহ পিকলু। এসময় সমবায় কর্মকর্তা আফসানা সাখী, ইউপি সচিব সৌরভ ভট্টাচার্য্য, ইউপি সদস্য হাসান আল মামুন, মিজানুর রহমান, আসরাফ সেরনিয়াবাত, আব্দুর রহিম, জসিম উদ্দিন, নুর আলম সরদার, নাজমা বেগম সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।