হেলাল আহমদ বালাগঞ্জ প্রতিনিধিঃ দারুল ক্বিরাত আনঞ্জুমানে তালীমুল কোরআন বাংলাদেশএর মদিনাতুল উলূম মহিলা মাদ্রাসার কেন্দ্রে পবিত্র রমজান মাসব্যাপী কুরআন প্রশিক্ষণের সমাপনী, পুরস্কার বিতরণ ও দোয়া মাহফিল ৭ এপ্রিল, রবিবার সকালে অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে বক্তারা বলেন, বিশুদ্ধ কুরআন শিক্ষার আলো সর্বত্র ছড়িয়ে দিতে হবে। সহি শুদ্ধ কুরআন শিক্ষার ধারা অব্যাহত রাখতে হবে। ‘তোমাদের মধ্যে ঐ ব্যক্তি উত্তম যিনি নিজে কুরআন শিখে ও অন্যকে শিক্ষা দেন’ এই বাণী ধারণা করে যারা পবিত্র কুরআন প্রশিক্ষণে সময় দিয়েছেন আল্লাহ তাদের উত্তম প্রতিদান দান করবেন।
কেন্দ্রের মাওলানা মিছবাহ উদ্দীন মিছলু সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন । কালীগঞ্জ বাজারের ব্যসায়ী আতাউর রহমান,মাদ্রাসা কমিটির সভাপতি তুতা মিয়া, সদস্য, আব্দুল ওয়ারিস,মাদ্রাসার শিক্ষক মাওলানা আব্দুল আলীম,মাওলানা হাবিবুর রহমান,মাওলানা মুজাহিদুল ইসলাম মাওলানা ফারুক আহমেদ কারী সালমান আহমদ সাংবাদিক হেলাল আহমদ প্রমূখ। প্রশিক্ষণার্থীদের পক্ষ থেকে ক্বিরাত উপস্থাপন করেন, দোয়ার মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি হয়