• ২৬শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ১২ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

জাটকাসহ নিষিদ্ধ জাল জব্দ

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত এপ্রিল ৮, ২০২৪, ০৬:৩৪ পূর্বাহ্ণ
জাটকাসহ নিষিদ্ধ জাল জব্দ

গৌরনদী প্রতিনিধি: বরিশালের মুলাদী উপজেলার পাঁচটি নদীতে অভিযান চালিয়ে নিষিদ্ধ জাল সহ আট মন জাটকা জব্দ করা হয়েছে।
রোববার রাতভর মৎস্য অধিদপ্তর ও উপজেলা প্রশাসন ও মুলাদী থানা পুলিশ যৌথভাবে এ অভিযান পরিচালনা করেন। অভিযানের নেতৃত্বদানকারী হিজলা উপজেলার সিনিয়র মৎস্য কর্মকর্তা মোহাম্মদ আলম জানান, মুলাদীর আড়িয়াল খাঁ, নয়া ভাঙ্গনী, জয়ন্তী, লুকাস ও পাতার চর মরানদী মোট পাঁচটি নদীতে অভিযান চালিয়ে একটি পাই জাল, ছয়টি বেহুন্দী জাল, জালের এংকর সহ প্রায় আট মন জাটকা জব্দ করা হয়েছে। জাটকাগুলো বিভিন্ন এতিমখানায় বিতরণ করা হয়েছে। নিষিদ্ধ জালগুলো পুড়িয়ে বিনষ্ট করা হবে বলেও তিনি উল্লেখ করেন।