গৌরনদী (বরিশাল) প্রতিনিধি \ পবিত্র ঈদ-উল ফিতর উপলক্ষে বরিশালের গৌরনদী উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মচারীদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার দুপুরে উপজেলা হলরুমে কর্মচারীদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ আবু আবদুল্লাহ খান। এসময় অন্যান্যদের মধ্যে মৎস্য কর্মকর্তা আবুল বাসার, একাডেমিক সুপার ভাইজার গৌরাঙ্গ প্রসাদ উপস্থিত ছিলেন। ঈদ সামগ্রী পেয়ে উপজেলা নির্বাহী অফিসারের এমন মানবিকতায় মুগ্ধ হয়েছেন কর্মচারীরা।