• ২৬শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ১২ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

দেশবাসীকে পবিত্র ঈদ-উল-ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন- ক্যাপ্টেন মোয়াজ্জেম

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত এপ্রিল ৯, ২০২৪, ১১:১৭ পূর্বাহ্ণ
দেশবাসীকে পবিত্র ঈদ-উল-ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন- ক্যাপ্টেন মোয়াজ্জেম

এস মিজানুল ইসলাম, বানারীপাড়া (বরিশাল) প্রতিনিধি: দেশবাসীকে পবিত্র ঈদ-উল-ফিতর এর শুভেচ্ছা জানিয়েছেন শেখ রাসেল জাতীয় শিশু কিশোর পরিষদের উপদেষ্টা ও বরিশাল বিভাগ উন্নয়ন ফোরামের সভাপতি ক্যাপ্টেন এম মোয়াজ্জেম হোসেন। মঙ্গলবার দুপুরে এক শুভেচ্ছা বার্তায় তিনি জানান, আমি সকলকে পবিত্র ঈদ-উল-ফিতরের আন্তরিক শুভেচ্ছা, অভিনন্দন মোবারকবাদ জানাচ্ছি। আমি সকলের অব্যাহত সুখ, শান্তি সমৃদ্ধি ও কল্যাণ কামনা করছি। শুভেচ্ছা বার্তায় ক্যাপ্টেন এম মোয়াজ্জেম হোসেন আরও জানান, বছর ঘুরে মুসলিম উম্মাহর আনন্দময় দিন ঈদ উল ফিতর আমাদের মধ্যে সমাগত। ব্যক্তি, পরিবার, সমাজ ও রাষ্ট্রীয় জীবনে মুসলমানদের আত্মশুদ্ধি, সংযম, সৌহার্দ্য ও সম্প্রীতির মেলবন্ধন পরিব্যাপ্তি লাভ করুক এটাই হোক ঈদ উৎসবের ঐকান্তিক কামনা। সবাইকে জানাই ঈদ উল ফিতরের শুভেচ্ছা ও ঈদ মোবারক।