• ২৬শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ১২ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

দশমিনার চরবোরহানবাসীকে ঈদের শুভেচ্ছা শাহজাহান হাওলাদারের

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত এপ্রিল ৯, ২০২৪, ০৭:২৪ পূর্বাহ্ণ
দশমিনার চরবোরহানবাসীকে ঈদের শুভেচ্ছা শাহজাহান হাওলাদারের

স্টাফ রিপোর্টার
পটুয়াখালীর দশমিনা উপজেলার চরবোরহান ইউনিয়নবাসীকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন মো. শাহজাহান হাওলাদার। তিনি চরবোরহান ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সভাপতি। শাহজাহান হাওলাদার একই সাথে দেশের আইন পেশায় জড়িত সবাইকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা এবং সবার সু-স্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করেন। সব ধরনের অন্যায়, অনাচার, হানাহানি ও কুসংস্কার পরিহার করে শান্তির ধর্ম ইসলামের চেতনাকে ব্যক্তি, সমাজ ও জাতীয় জীবনের সব স্তরে প্রতিষ্ঠার আহ্বান জানিয়েছেন এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, দীর্ঘ এক মাস সিয়াম সাধনায় আমরা যে ত্যাগ ও সংযমের শিক্ষা লাভ করেছি তা যেন সবার ব্যক্তি ও সমাজ জীবনে প্রতিফলন ঘটে। মাহে রমজানের আত্মশুদ্ধির মহান দীক্ষার মধ্য দিয়ে আসে পবিত্র ঈদুল ফিতরের আনন্দঘন মুহূর্ত। হিংসা-বিদ্বেষ ও হানাহানি ভুলে মানুষ সাম্য, মৈত্রী ও সম্প্রীতির বন্ধনে আবদ্ধ হয়। ঈদ ধনী-গরিব নির্বিশেষে সবার জীবনে আনন্দের বার্তা বয়ে নিয়ে আসে। চরবোরহান ইউনিয়নের সব মানুষের সুখ-শান্তি, কল্যাণ ও উত্তরোত্তর সমৃদ্ধি হোক, আজকের দিনে আমি মহান আল্লাহর কাছে এই প্রার্থনা করি। তিনি বলেন, ঈদুল ফিতরের এই দিনে মহান আল্লাহর কাছে প্রাণপ্রিয় চরবোরহানবাসীর জনগণের উত্তরোত্তর উন্নতি, সমৃদ্ধি ও অব্যাহত শান্তি কামনা করি। আসুন সবাই সব ভেদাভেদ ভুল চরবোরহানের অসহায় ও দুস্থ্যদের পাশে দাড়াই। আমি চেষ্টা করেছি সামর্থ অনুযায়ী সব সময় এই চরের মানুষের পাশে থাকতে। সাধারণ অস্বচ্ছল মানুষের স্বচ্ছলতা ফেরাতে তাদের কর্মসংস্থানের ব্যবস্থা করার চেষ্টা করেছি। জেলেদের কিনে দিয়েছি জাল ও নৌকা। নির্মাণ করেছি সাকো ও টয়লেট। বহু মসজিদ-মাদরাসায় দিয়েছি অনুদান। অসহায় মানুষকে আর্থিকভাবে সহায়তা করে যাচ্ছি। এই ঈদে চরবোরহানের অসহায় ও দুস্থ্যদের মাঝে আড়াই শতাধিক শাড়ি ও শতাধিক লুঙ্গি বিতরণ করেছি। এতিম ও অসহায়দের দিয়েছি শতাধিক নতুন জামা। চেষ্টা করছি সব সময় চরবোরহানের নিম্ন আয়ের মানুষের পাশে থাকতে। তাদের বিপদে পাশে দাড়াতে। তাদের সাথে সুখ-দুঃখ ভাগাভাগি করে নিতে। আগামীতেও চেষ্টা করবো তাদের পাশে থাকতে। সবাইকে আবারও পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানাচ্ছি। ঈদ মোবারক।