• ২১শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ৭ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

সংযুক্ত আরব আমিরাতে মাসব্যাপী কুরআন প্রশিক্ষণের পুরস্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত এপ্রিল ৯, ২০২৪, ১১:১৬ পূর্বাহ্ণ
সংযুক্ত আরব আমিরাতে মাসব্যাপী কুরআন প্রশিক্ষণের পুরস্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন

হেলাল আহমদ বালাগঞ্জ প্রতিনিধি ঃ৬ই এপ্রিল ২০২৪ (২৭ রামাদান) শনিবার, বিকেলে বাংলাদেশ সমিতি শারজাহ কনফারেন্স হলে দারুল কিরাত মজিদিয়া ফুলতলী ট্রাষ্ট সংযুক্ত আরব আমিরাতের উদ্যোগে মাসব্যাপী কুরআন প্রশিক্ষণের বিদায়ী অনুষ্ঠান, পুরস্কার বিতরণ ও ইফতার মাহফিল সম্পন্ন হয়েছে।

মির্জা আবু সুফিয়ান এর সভাপতিত্বে ও আব্দুল্লাহ আল মামুন এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য উপস্থাপন করেন আনজুমানে আল ইসলাহ আরব আমিরাতের উপদেষ্টা ও বিশিষ্ট কমিউনিটি নেতা এম আব্দুর রব।

অনুষ্ঠানে বক্তারা বলেন, রামাদান মাস কুরআন নাযিল ও কুরআন শিক্ষার মাস। মুসলিম উম্মাহের নিকট এ মাস পবিত্র কুরআন শরীফের মাস হিসেবে পরিচিত। বাংলাদেশের স্কুল-মাদরাসার শিক্ষার্থীদেরকে পবিত্র কুরআনের সহীহ তিলাওয়াত শিক্ষাদানের জন্য উলামায়ে কিরাম এ মাসটিকেই বেছে নিয়েছেন। বিশেষত শামসুল উলামা আল্লামা ফুলতলী ছাহেব কিবলাহ (রহ.) কর্তৃক প্রতিষ্ঠিত দারুল কিরাত মজিদিয়া ফুলতলী ট্রাস্ট এক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করে আসছে। প্রতি বছর রামাদানে স্কুল-মাদরাসার শিক্ষার্থীদেরকে পবিত্র কুরআন শরীফের সহীহ-শুদ্ধ তিলাওয়াত শিক্ষা দেওয়া হয়। তারই ধারাবাহিকতায় সংযুক্ত আরব আমিরাতে দারুল কিরাত মজিদিয়া ফুলতলী ট্রাস্টের এই কার্যক্রম বাংলাদেশী কমিউনিটির মধ্যে ব্যাপক প্রশংসা ছড়াচ্ছে। যারা কুরআন শিক্ষা দেন অর্থাৎ পবিত্র কুরআনের ক্বারী ছাহেবগণ মহান আল্লাহর পক্ষ থেকে বিশেষ নিয়ামতপ্রাপ্ত। কেননা রাসূল (সা.) এর পবিত্র মুখনিঃসৃত বাণী হলো, যে কুরআন শিক্ষা করে ও শিক্ষা দেয় সে শ্রেষ্ঠ মানুষ।

বক্তারা আরও বলেন, রামাদান মাস হলো ইবাদতের বসন্তকাল। এ মাসের ইবাদত অন্যান্য মাসের ইবাদতের চেয়ে অত্যন্ত মূল্যবান। এ মাসের একটি নফল ইবাদত অন্যান্য মাসের ফরয ইবাদতের সমান এবং একটি ফরয ইবাদত অন্যান্য মাসের ৭০ টি ফরয ইবাদতের ইবাদতের সমান। সালফে সালিহীন এ মাসে অন্যান্য সকল কর্ম ছেড়ে কুরআনের খিদমতে নিয়োজিত হতেন। সুতরাং এ মাসে যারা কুরআনুল কারীমের খিদমতের অনন্য সুযোগ লাভ করেন তারা অত্যন্ত সৌভাগ্যবান মানুষ।

মো. আলিম উদ্দিন এর উদ্বোধনী বক্তব্যে সূচিত পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মাওলানা আব্দুল আহাদ জিহাদী, সালেহ আহমদ সি.আই.পি, বিশিষ্ট কমিউনিটি নেতা এম এ মালেক মলিক, হাজী শফিকুল ইসলাম, আনজুমানে আল ইসলাহ সংযুক্ত আরব আমিরাত এর সদস্য সচিব ক্বারী মাহমুদুর রহমান মাহমুদ, আহবায়ক কমিটির সদস্য ক্বারী আখতার উদ্দিন চৌধুরী শামিম, ক্বারী দেলওয়ার হোসেন, ক্বারী ফয়েজ আহমদ, তালামীযে ইসলামিয়ার কেন্দ্রীয় অফিস সম্পাদক কাওছার হামিদ সাজু, কমিউনিটি নেতা কাছা উদ্দিন, আব্দুল লতিফ, আব্দুল মতিন, নজরুল ইসলাম লিটন তালুকদার, নজরুল ইসলাম, জালাল উদ্দিন মন্তর, ক্বারী আবু রুকিয়ান, মো. নাসিরুল হক, মুহাম্মদ আলী সোহেল, মো. মুজাহিদ আলী, শাহিন আহমদ তালুকদার, আব্দুল মজিদ শামিম, আওয়াল আহমেদ, আব্দুল আজিজ উজ্জ্বল, বাচন মিয়া, মুহিত আহমেদ শামিম, ইসমত আলী, রিপন মজুমদার, আশরাফ খান হিরন, খোকন আহমেদ সহ বিভিন্ন সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ।

এছাড়াও উপস্থিত ছিলেন আল ইসলাহ নেতা আল আমিন, রুবেল আহমদ, আব্দুল খালিক, রিয়াজুল ইসলাম রাজু, আলমগীর শাহান, হাফিজ ইব্রাহীম আলী, হাফিজ ইসলাম উদ্দিন প্রমুখ।