• ২৬শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ১২ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

বরিশাল সদর উপজেলা নির্বাচনে খান মামুনের পক্ষে কাজ করার অঙ্গিকার

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত এপ্রিল ৯, ২০২৪, ১৪:০৫ অপরাহ্ণ
বরিশাল সদর উপজেলা নির্বাচনে খান মামুনের পক্ষে কাজ করার অঙ্গিকার

নিজস্ব প্রতিবেদক ::: বরিশাল সদর উপজেলার চরকাউয়া ইউনিয়নের পঞ্চগ্রাম বালিকা মাধ্যমিক বিদ্যালয়ে ইফতার এবং দোয়া মোনাজাতের আয়োজন করেন ৪নং ওয়ার্ডের ইউপি সদস্য কাওসার হোসেন মনির মোল্লা।

মঙ্গলবার (৯ এপ্রিল) এ ইফতার এবং দোয়া মোনাজাতের আয়োজন করা হয়।

এ সময় আসন্ন বরিশাল সদর উপজেলা নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী মহানগর যুবলীগের যুগ্ম আহ্বায়ক আলহাজ্ব মাহমুদুল হক খান মামুনের পক্ষে কাজ করার অঙ্গিকার করেন অতিথিরা। পাশাপাশি মাহমুদুল হক খান মামুনের জন্য দোয়া প্রার্থনা করা হয়।

জেলা যুবলীগের যুগ্ম-সাধারন সম্পাদক মীর্জা আবুয়াল হোসেন অরুন, মহানগর আওয়ামী লীগের নেতা গোলাম মহিউদ্দিন বাবুলসহ আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।