• ২১শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ৭ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

গোপালগঞ্জে দুই দল গ্রামবাসীর মধ্যে সংঘর্ষে আহত ৩০

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত এপ্রিল ১১, ২০২৪, ১০:৫৪ পূর্বাহ্ণ

স্টাফ রিপোর্টার, গোপালগঞ্জ : পালগঞ্জে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দুই দল গ্রামবাসীর মধ্যে সংঘর্ষে অন্তত ৩০ জন আহত হয়েছ। এ সময় বেশ কয়েকটি বাড়িঘর ভাঙচুর করা হয়। সংঘর্ষ চলাকালে ঢাকা-খুলনা মহাসড়ক দিয়ে প্রায় এক ঘন্টা যান চলাচল বন্ধ থাকে।

বুধবার রাতে গোপালগঞ্জ সদর উপজেলার গোপীনাথপুর ইউ‌নিয়‌নের বাসাব‌ড়ি ও কু‌টিবা‌ড়ি গ্রা‌মের মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

গোপালগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আনিচুর রহমান জানান, তুচ্ছ বিষয় নিয়ে বাসাব‌ড়ি ও কু‌টিবা‌ড়ি গ্রামের লোকজনের মধ্যে কথা কাটাকাটি ও হাতাহাতির ঘটনা ঘটে।

এ জের ধরে দুই গ্রামবাসী দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে লিপ্ত হয়। সংঘর্ষ চলা চলাকালে একে অপরের উপর বৃষ্টির মত ইট পাটকেল নিক্ষেপ করে। প্রায় দুই ঘন্টা ধরে চলা, দফায় দফায় সংঘর্ষে উভয়পক্ষের কমপক্ষে ৩০ জন হতে হয়। সংঘর্ষ চলাকালে বেশ কয়েকটি বাড়িতে হামলা চালিয়ে ভাঙচুর করা হয়। এ সময় ঢাকা খুলনা মহাসড়কে প্রায় এক ঘন্টা যান চলাচল বন্ধ হয়ে পড়ে। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং ঢাকা-খুলনা মহাসড়ক দিয়ে যান চলাচল স্বাভাবিক করে।

তবে গ্রেপ্তার আতঙ্কে আহতরা ক্লিনিকের চিকিৎসা নিয়েছেন। এলাকার পরিস্থিতি শান্তি থাকলেও অতিরিক্ত পুলিশ মোতায়ন করা হয়েছে বলেও জানায় ওসি।