গৌরনদী প্রতিনিধি: ঈদের মধ্যেও থেমে নেই অসাধু মৎস্য শিকারীরা। নদীতে অবৈধ জাল দিয়ে মাছ শিকার করে আসছিলো নির্বিচারে। এমন খবরে ঈদের ছুটি উপেক্ষা করে নদীতে অভিযান চালিয়েছে যৌথ বাহিনীর সদস্যরা। অভিযানে নেতৃত্বদানকারী হিজলা উপজেলার সিনিয়র মৎস্য কর্মকর্তা মোহাম্মদ আলম জানান, বৃহস্পতিবার দিনভর উপজেলার মেঘনা নদীতে মৎস্য অধিদপ্তর, কোস্ট গার্ড ও নৌ পুলিশের যৌথ অভিযানে প্রায় মূল্য ১০ লাখ টাকা মূল্যের ৬ টি বেহুন্দী জাল ও ১ টি পাই জাল জব্দ করে পুড়িয়ে বিনষ্ট করা হয়েছে। অভিযানে অন্যান্যদের মধ্যে কোস্ট গার্ডের সিসি সোহেল রানা, হিজলা নৌ পুলিশের এসআই বশির উদ্দিন উপস্থিত ছিলেন।