আবু তাহের, নিজস্ব প্রতিনিধি:
যশোরের অভয়নগর উপজেলা প্রশাসনের আয়োজনে বর্ষবরণ অনুষ্ঠিত হয়েছে। প্রধান অতিথি যশোর-৪ আসনের জাতীয় সংসদ সদস্য ও অভয়নগর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব এনামুল হক বাবুল। বিশেষ অতিথি অভয়নগর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি শাহ ফরিদ জাহাঙ্গীর। সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা কে এম আবু নাওশাদ। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, নওয়াপাড়া সরকারি কলেজের অধ্যক্ষ রবিউল হাসান, অভয়নগর থানার ওসি এসএম আকিকুল ইসলাম, ভাইস চেয়ারম্যান আখতারুজ্জামান তার, নওয়াপাড়া বাজার কমিটির সভাপতি গাজী নজরুল ইসলাম, নওয়াপাড়া ইনস্টিটিউটের সাধারণ সম্পাদক মোঃ ফারুক হোসেন, উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মঈনুর জহুর মুকুল প্রমুখ। নওয়াপাড়া শংকরপাশা সরকারি মাধ্যমিক বিদ্যালয় মাঠ থেকে মঙ্গল শোভাযাত্রা উপজেলা পরিষদ চত্বরে এসে শেষ হয়। উপজেলা পরিষদ চত্বরে বর্ষবরণ মঞ্চে আলোচনা শেষে সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্যদিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।