• ২৬শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ১২ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

গোপালগঞ্জে বাঙ্গালীর প্রাণের উতসব পহেলা বৈশাখ উদযাপিত

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত এপ্রিল ১৪, ২০২৪, ০৯:৪৯ পূর্বাহ্ণ
গোপালগঞ্জে বাঙ্গালীর প্রাণের উতসব পহেলা বৈশাখ উদযাপিত

স্টাফ রিপোর্টার, গোপালগঞ্জ : দেশ ও জাতির মঙ্গল কামনা, গান, নাচ ও মঙ্গল শোভাযাত্রার মধ্য দিয়ে গোপালগঞ্জে বাঙ্গালীর প্রাণের উসব পহেলা বৈশাখ। উদযাপিত হয়েছে।

আজ রবিবার সকাল ৬টায় গোপালগঞ্জ জেলা প্রশাসনের আয়োজনে পৌর পার্কের শহীদ মিনার সংলগ্ন লেক পাড়ে ‘‘এসো হে বৈশাখ এসো এসো”-এ গানের মধ্য দিয়ে বর্ষবরনের অনুষ্ঠান শুরু করা হয়। এত জেলার বিভিন্ন সাংস্কৃতির সংগঠনের শিল্পীরা নাচ ও গান পরিবেশন করেন। পরে চিত্রাঙ্কণ প্রতিযোগীতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

এসময় জেলা প্রশাসক কাজী মাহবুবুল আলম, পুলিশ সুপার আল-বেলী আফিফা, জেলা আওয়ামী লীগের সভাপতি মাহাবুব আলী খানসহ সরকারী কর্মকর্তা, বিভিন্ন সাংস্কৃতির সংগঠনের নেতৃবৃন্দ, শিল্পী ও সাধারন মানুষ উপস্থিত ছিলেন।

পরে সকাল ৯টায় অনুষ্ঠিত হয় মঙ্গল শোভাযাত্রা। স্থানীয় পৌর পার্ক থেকে শোভাযাত্রাটি শুরু হয়ে জেলা শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে জেলা প্রশাসকের কায্যালয়ের সামনে গিয়ে শেষ হয়। বিভিন্ন রং-বেরং এর ব্যানার ফেষ্টুন নিয়ে বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও রাজনৈতিক সংগঠন ও বাঙ্গালীরা মঙ্গল শোভাযাত্রায় অংশ নেন।

অপরদিকে, বাংলা নববর্ষ পালন উপলক্ষে জেলা প্রশাসনের পাশাপাশি ও জেলার বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক সংগঠনও বিভিন্ন কর্মসূচী পালন করে। এছাড়া প্রতিটি ইউনিয়নেও বাংলা নববর্ষের নানান কর্মসূচী পালন করা হয়।

এছাড়া জেলার হাসপাতাল, কারাগার ও শিশু পরিবারে উন্নত মানের বাঙ্গালী খাবার পরিবেশন করা হয়। সন্ধ্যা সাড়ে ৬টায় শেখ ফজলুল হক মনি স্মৃতি মিলনায়তনে ‘মুজিব একটি জাতির রুপকার’ বায়োপিকটি বিনামূল্যে প্রদর্শন করা হবে। জেলার অন্যান্য উপজেলা গুলোতেও তাদের নিজ নিজ গৃহীত কর্মসূচীর মাধ্যমে পহেলা বৈশাখ পালন করা হচ্ছে। #

অনুষ্ঠানে আসা অনিমা সরকার বলেন, পহেলা বৈশাখ হচ্ছে বাঙ্গালীর প্রাণ। এ দিবসে মঙ্গল শোভাযাত্রা, সাংস্কৃতিক অনুষ্ঠানসহ নানা আয়োজন হয়ে থাকে। এখানে আসলাম অনুষ্ঠান দেখলাম, মঙ্গল শোভাযাত্রা অংশ নিয়েছি।

অনুষ্ঠানে আসা সুস্মিতা সুমি বলেন, বাঙ্গালীর ঐতিহ্যি আমাদের ধরে রাখতে হবে। এসব অনুষ্ঠান প্রতিবছর করা উচিত। অপসংস্কৃতি রুখতে আমাদের দেশীয় সংস্কৃতিগুলোর চর্চা করতে হবে। এখানে আসলাম অংশ নিলাম খুব ভালো লাগছে।

গোপালগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি মাহাবুব আলী খান বলেন, উদীচীর অনুষ্ঠানে বোমা হামলা হয়েছিল। অপশক্তিরা এখনো ঘাপটি মেরে বসে আছে। বঙ্গবন্ধু, জাতীয় চার নেতাকে হত্যা করা হয়েছিল নেতৃত্ব শূন্য করার জন্য। প্রধানমন্ত্রী শেখ হসিনার হাত ধরে সকল অপশক্তির বিনাশ ঘটেছে। পহেলা বৈশাখ সকলকে এগিয়ে নিয়ে যাবে।

গোপালগঞ্জের পুলিশ সুপার আল-বেলী আফিফা বলেন, পহেলা বৈশাখ আমাদের প্রাণের উতসব। বাংলা নববর্ষকে ঘিরে পুরো জেলায় কঠোর নিরাপত্তা ব্যবস্থা নেয়া হয়েছে। কোথাও যেন কোন প্রকার অপ্রীতিকর ঘটনা না ঘটে সেদিকে নজর দেয়া হয়েছে।

গোপালগঞ্জের জেলা প্রশাসক কাজী মাহবুবুল আলম বলেন, পহেলা বৈশাখ বাংলা নববর্ষকে ঘিরে নানা কর্মসূচীর আয়োজন করা হয়েছে। সকালে নববর্ষকে স্বাগত জানাতে সাংস্কৃতিক অনুষ্ঠান ও মঙ্গল শোভাযাত্রা করা হয়েছে। এছাড়া জেলার হাসপাতাল, কারাগার ও শিশু পরিবারে উন্নত মানের বাঙ্গালী খাবার পরিবেশন করা হয়। সন্ধ্যা সাড়ে ৬টায় শেখ ফজলুল হক মনি স্মৃতি মিলনায়তনে ‘মুজিব একটি জাতির রুপকার’ বায়োপিকটি বিনামূল্যে প্রদর্শন করা হবে। #