• ২৬শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ১২ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

দশমিনায় নানা আয়োজনে বর্ষবরণ

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত এপ্রিল ১৪, ২০২৪, ০৬:৫০ পূর্বাহ্ণ
দশমিনায় নানা আয়োজনে বর্ষবরণ

স্টাফ রিপোর্টার
পহেলা বৈশাখ বাঙালির একটি সার্বজনীন লোকউৎসব। এ দিন আনন্দঘন পরিবেশে বরণ করে নেওয়া হয় নতুন বছরকে। কল্যাণ ও নতুন জীবনের প্রতীক হলো নববর্ষ। অতীতের ভুলত্রুটি ও ব্যর্থতার গ্লানি ভুলে নতুন করে সুখ-শান্তি ও সমৃদ্ধি কামনায় উদযাপিত হয় এ নববর্ষ। এরই ধারাবাহিতায়
নানা আয়োজনে বর্ষবরণ করলো পটুয়াখালীর দশমিনা উপজেলাবাসী। উপজেলা প্রশাসনের আয়োজনে রোববার সকালে মঙ্গল শোভাযাত্রার মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে বাংলা নববর্ষ ১৪৩১ বরণ করা হয়। প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদের সামনে থেকে সমন্বিত মঙ্গল শোভাযাত্রা বের হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় উপজেলা পরিষদের সামনে গিয়ে শেষ হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা নাফিসা নাজ নীরার নেতৃত্বে বের হওয়ায় শোভাযাত্রায় অংশ নেন সরকারি কর্মকর্তা, বিভিন্ন রাজনৈতিক সংগঠনসহ নানা শ্রেণি পেশার মানুষ। মঙ্গল শোভাযাত্রা শেষে পহেলা বৈশাখ উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান ও বাঙালীর ঐতিহ্যবাহী খাওয়ার আয়োজন করা হয়। এছাড়া সাংস্কৃতিক অনুষ্ঠান শেষে পুরস্কার বিতরণ করা হয়।##