• ২১শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ৭ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

গৌরনদীতে নানা আয়োজনে বর্ষবরন

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত এপ্রিল ১৪, ২০২৪, ০৭:৫১ পূর্বাহ্ণ
গৌরনদীতে নানা আয়োজনে বর্ষবরন

গৌরনদী (বরিশাল) প্রতিনিধি \ নানা আয়োজনের মধ্যদিয়ে বরিশালের গৌরনদীতে বাংলা নববর্ষ উদ্যাপিত হয়েছে। প্রতিবছরের ন্যায় এ বছরও উপজেলা প্রশাসনের উদ্যোগে রোববার সকালে উপজেলা চত্বর থেকে শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রায় উপজেলা চেয়ারম্যান সৈয়দা মনিরুন নাহার মেরী, উপজেলা নির্বাহী অফিসার মোঃ আবু আবদুল্লাহ খান, সহকারী কমিশনার (ভূমি) মোঃ রফিকুল্ ইসলাম, জাতীয় পুরস্কারপ্রাপ্ত ইউপি চেয়ারম্যান সৈকত গুহ পিকলু, ওসি (তদন্ত) মাজহারুল ইসলাম সহ সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ অংশগ্রহন করেন। শেষে শহীদ সুকান্ত বাবু হলরুমে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।